Please choose software you need.

Shop Management
pos

STM ProPOS একটি পূর্ণাঙ্গ ও আধুনিক দোকান পরিচালনার সফটওয়্যার ।সফটওয়্যারটি যেকোনো পরিসরের দোকানে ব্যবহার করা যাবে , হোক তা একটি ছোট মুদি দোকান কিংবা বিশাল সুপার সপ। এই সফটওয়্যারটি দীর্ঘ ছয় বছরের রিসার্চের ফসল। এটি অত্যন্ত পরিপক্ক । STM ProPOS এতই ইউজার ফ্রেণ্ডলি যে অল্প শিক্ষিত কর্মীরাও সহজে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবে। STM ProPOS এর দুটি ভিন্ন স্টোর এবং শপ মডিউল আছে ,যারা একে অন্যের সাথে একত্রে কাজ করে । আলাদা স্টোর এবং সপ মডিউল । স্টোর মডিউল প্রোডাক্ট প্রোফাইল তৈরি ও পরিচালনা করে। প্রত্যেকটি প্রোডাক্টের একটি নিজস্ব কোড থাকে। যেটাকে বারকোড হিসাবে ব্যবহার করা যায়। এই মডিউল supplier-এর কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করে। প্রতিটি supplier-একটি নির্দিষ্ট কোড পাবে যা ব্যবসা চলাকালে ব্যবহৃত হয়। বারকোড সয়ংক্রিয়ভাবে খুব সহজেই তৈরী করা যায়। প্রতিটি মাত্র ছয় অক্ষরের হয়,যা বারকোড স্কানার ব্যবহার না করলেও সহজে টাইপ করে দেয়া যায়। supplier-কে ক্যাশ কিংবা চেকের মাধ্যমে বিল পরিশোধ করতে পারেন। supplier-কে শুধু মাত্র বিক্রিত মালের ক্রয় মূল্য হিসাবে পেমেন্ট দেয়া যায় । একটি স্টোর একাধিক দোকান পরিচালনা করতে পারে। দোকান এবং স্টোরের সাথে ডাটা আদান-প্রদান ইলেক্ট্রনিক্যালী করা যায় । একটি দোকানে আপনি অসংখ্য ক্যাশ কাউন্টার বসাতে পারেন , যার জন্য আপনাকে অতিরিক্ত লাইসেণ্স ক্রয় করতে হবে না ।দোকান এবং স্টোরে আপনার সব সময় রসদের হিসাব পাচ্ছেন সঠিক। STM ProPOS ব্যবহার করে আপনি দোকান পরিচালনার যাবতীয় সঠিক ও নির্ভুল রিপোর্টসমূহ খুব সহজেই পেয়ে যাবেন ।


Micro-Finance Management
pos

STM ProMC একটি শক্তিশালী ক্ষুদ্রঋন ম্যানেজমেন্ট সফটওয়্যার যা এনজিও প্রতিষ্ঠানের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।এর হেড অফিস এবং ব্রাঞ্ছ অফিস মডিউলগুলো যেকোন সাইজের অপারেশন সাপোর্ট করতে পারে।আপনি ক্ষুদ্রঋন পরিচালনার পরিধিকে একাধিক এরিয়া বা ক্লাস্টারে ভাগ করতে পারেন।প্রতিটি এরিয়াতে থাকবে একাধিক গ্রুপ। প্রতিটি গ্রুপে থাকবে একাধিক সদস্য।প্রতিটি সদস্য ব্যাংকের ন্যায় একটি করে একাউন্ট নম্বর পাবেন যা তিনি সেভিংস ও ক্রেডিট অ্যাকাউন্ট পরিচালনায় ব্যবহার করবেন। STM ProMC বিভিন্ন প্রকার ঋনদানের জন্য ব্যবহার করা যায়,যেমন ক্ষুদ্রঋন ও এন্টারপ্রাইজ লোন।প্রতিটি সদস্যের জন্য ভিন্ন ভিন্ন সুদ গননার পদ্ধতি অনুসরন করতে পারবেন। STM ProMC দিচ্ছে অসংখ্য রিপোর্ট পাওয়ার সুবিধা।এগুলোর মধ্যে পাচ্ছেন Member Profile,Loan Information,Collection History,Defaulter List,Risk Analysis,FO’s Performance, Area Wise Loan & Collection Summary, Area Wise Performance এবং আরো অনেক। .

Fixed Asset Management
pos

STM ProAsset আমাদের Fixed Asset Management সফট্‌ওয়্যারটি আপনার সম্পদের গুরুত্বপূর্ণ তথ্যসমুহ ধারন করে । যেমন সম্পদের কোড, প্রকার, নাম, ক্রয়ের তারিখ, ক্রয় মুল্য, তৈরীকারক, মডেল নম্বর, সিরিয়াল নম্বর, বিক্রেতার নাম, চালান নম্বর, চাহিদাপত্রের নম্বর, ওয়্যারেন্টি পিরিয়ড, অবচয়ের প্রকার ইত্যাদি । স্বয়ংক্রিয়ভাবে তৈরিকৃত বারকোডের মাধ্যমে চট করে যেকোনো সম্পদের বর্তমান অবস্থান জানা যাবে । STM ProAsset স্থায়ী সম্পদ ব্যবস্থাপনার সফট্‌ওয়্যারটি আপনার বাছাইকৃত পদ্ধতি, স্থির কিস্তি পদ্ধতি কিংবা ক্রয় হ্রাসমান জের পদ্ধতি, ব্যবহার করে নির্ভুলভাবে অবচয় নির্ণয় করে । পূর্বের পুঞ্জিত অবচয়, যদি তা অনিয়মিত পদ্ধতিতেও নির্ণয় করে হয়ে থাকে তবুও তাকে সম্পদের অবচয় নির্ণয়ে গণনা করা যাবে । সম্পদের বাকি জীবনকালের অবচয় নিয়মিত পদ্ধতিতে গণনা করবে । একটি মাস্টার স্ক্রিণ থেকে একটি সম্পদের প্রায় সব ধরনের তথ্যাদি যোগ কিংবাপরিবর্তন করা যাবে । সম্পদ যোগ করার সময় ভগ্নাবশেষ আনুমানিক মূল্য বাদ দিলে STM ProAsset সেইমত অবচয় গণনা করবে । একই মাস্টার স্ক্রিণে বিক্রয় মূল্য ও ডিসপোজাল তারিখ যোগ করে যেকোন সম্পদ ডিসপোজ করা যায় । STM ProAsset সঞ্চিত অবচয় ও বুক ভ্যলু নিয়মিতভাবে গণনা করবে । STM ProAsset আপনার প্রয়োজনানুসারে নানা প্রকার রির্পোট প্রদান করবে । রির্পোটগুলো বিভিন্ন ফরম্যাটে যেমন অন-লাইন, প্রিন্টেড কিংবা বিভিন্ন প্রকার ফাইল ফরম্যাটে পেতে পারেন । আপনি অবচয় সম্বন্ধীয় রির্পোটগুলো যেকোন মাপের সময়কালের জন্য যেমন দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাষিক, বাৎসরিক ইত্যাদি সময়কালের জন্য পাবেন ।

L/C Management
LC

STM ProLC একটি পরিপুর্ণ LC Management সফট্‌ওয়্যার যা বিশেষ করে গার্মেন্টস্‌ শিল্পকে ঘিরে তৈরি । ইহা ব্যবহার করা খুব সহজ । ঋণপত্রের ডকুমেন্ট ও রাজস্ব সম্বন্ধিয় তথ্যাদি নির্ভুল ও সঠিকভাবে অনুসন্ধান খুব সহজে করতে পারা আমদানী ও রপ্তানীকারকদের কাছে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় । আমাদের সফট্‌ওয়্যারটির মাধ্যমে উপোরোক্ত কাজটি খুব সহজেই করতে পারবেন । STM ProLC এর একাধিক স্তরবিশিষ্ট সিকিউরিটি সিস্টেম একজন এডমিনিস্ট্র্যাটরকে খুব সহজে কোন ইউজার কতটুকু অপশন ব্যবহার করতে পারবে, তা নির্ধারণ করতে দিবে । এর অত্যন্ত সহজ ইউজার ইন্টারফেজ একজন ব্যবহারকারীকে, এমনকি একজন সদ্য নূতন ব্যবহারকারীকেও খুব সহজে এবং কম সময়ে সফট্‌ওয়্যারটি ব্যবহারে দক্ষ করে তুলবে । আপনি মাস্টার ঋণপত্রের সকল জরুরী তথ্যগুলো যেমন ঋণপত্রের ক্রমিক নং, ক্রেতার তথ্য, অর্ডারকৃত দ্রব্যদির তথ্য, সার্ভিস চার্জ, ব্যাক টু ব্যাক ঋণপত্রের তথ্যাদি যেমন অ্যাকসেসরিস ইনফরমেশন, ব্যাংক ট্র্যানজ্যাকশন অ্যামেন্ডমেন্ডস্‌ এবং আরো অনেক তথ্য সংরক্ষণ করতে পারবেন । আপনার ঋণপত্র সম্পর্কিত সকল ডকুমেন্টস্‌ সমূহ সংরক্ষণ করতে পারবেন ।

Human Resource Management
HR

Human Resource ManagementSTM proHR একটি পূর্ণাঙ্গ পরিসরের মানব সম্পদ তথ্য ব্যবস্থাপনার সফটওয়্যার যা আপনাকে আজকের প্রতিযোগীতায় এগিয়ে রাখবে। STM proHR একটি পূর্ণাঙ্গ ও মার্জিত মানব সম্পদ ব্যবস্থাপনা সফটওয়্যার যা আপনার প্রতিষ্ঠানের ডিপার্টমেণ্টাল hierarchy মেনে কর্মীদের পার্সোনাল ,অফিসিয়াল ,যোগাযোগ সুপারিশ, শিক্ষাগত যোগ্যতা, কর্ম অভিক্ষতা,বিশেষ দক্ষতা,প্রশিক্ষন প্রাপ্তি , প্রশিক্ষনের প্রয়োজনীয়তা ,কর্ম দক্ষতা মূল্যায়ন,পুরস্কার সতর্কীকরন ,বেতন ,পদোন্নতি, পদাবনতি, ও আরও অনেক বিষয়ের তথ্য ধারন করবে। STM ProHR আপনাকে দিচ্ছে অগনিত রিপোর্ট করার সুযোগ।আমাদের সর্বাধুনিক প্রযুক্তির কুয়েরী ইঞ্জিন ব্যবহার করে আপনার প্রয়োজনমত রিপোর্ট সাজাতে পারবেন।আরো পাচ্ছেন এক্সেল প্রোগ্রামের ভিতর থেকে কুয়েরী করার সুবিধা,যা আপনাকে এক্সেল দিয়ে রিপোর্ট সাজাতে সাহায্য করবে।আপনি যেকোন কর্মীর সাধারন তথ্য খুব সহজেই পেয়ে যাবেন।এছাড়া আপনি খুব সহজেই করতে পারছেন জটিল কোন অনুসন্ধান।উদাহরন স্বরূপ,শুধুমাত্র কিছু মাউস ক্লিক এবং ড্রাগ ও ড্রপের মাধ্যমে খুঁজে পেতে পারেন সেসব মহিলা কর্মীর তথ্যাদি যাদের বয়স ২৫ থেকে ৩০বছরের মধ্যে,বর্গুনা জেলার অধিবাসী,উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য ও বর্তমানে মাসে পাঁচ হাজার টাকার কম আয় করছে।

Credit Cooperative Management
Credit

STM ProCredit একজন সদস্যের সকল প্রয়োজনীয় তথ্য ধারন করে । প্রতিটি সদস্যের একটি স্বতন্ত্র অ্যাকাউন্ট নম্বর থাকে সদস্যরা যৌথ অ্যাকাউন্ট খুলতে পারে । আপনার সোসাইটির কর্মক্ষেত্রকে একাধিক এরিয়াতে বিভক্ত করে, প্রতিটি এরিয়ার একাধিক গ্রুপ তৈরি করতে পারেন ।প্রতিটি গ্রুপের আওতায় একাধিক সদস্য থাকে। আপনে প্রয়োজনে একেক সদস্যকে একেক সুদাহারে ঋণ দিতে পারেন।সুদ নির্ণয়ের বিভিন্ন প্রকার ক্যালকুলেশন মেথড ব্যবহার করতে পারেন। দৈনিক ইনস্টলমেন্ট গ্রহন করতে পারেন। মাঠ কর্মীদের গ্রুপ অনুযায়ী নিয়োযিত করতে পারেন ।আমাদের সফটওয়্যারটি দিয়ে হিসাব রক্ষনের কাজগুলো সম্পূর্ণ ভাবে সম্পাদন করতে পারবেন। হিসাবরক্ষণের কাজে ট্রায়াল ব্যালেন্স ,ইনকাম স্টেটমেন্ট ,ব্যালেন্স শীট ইত্যাদি পেতে পারেন । এ ছাড়া আরো হরেক রকম কাজ এই সফটওয়্যারটি দিয়ে করা যায়। STM Procredit দিচ্ছে অসংখ্য রিপোর্ট পাওয়ার সুবিধা । এগুলোর মধ্যে পাচ্ছেন Member Profile,Loan Information , Collection History,Defaulter List, Risk Analisys, FO’s Performance, Area Wise Loan & Collection Summary ,Area Wise Performance এবং আরো অনেক।

Payroll Management
Credit

STM ProPay একটি সম্পূর্ণ ব্যবস্থাপনা সফট্‌ওয়্যার। লোকাল এরিয়া নেটওয়ার্কের আওতায় এই সফট্‌ওয়্যারটি অগনিত ওয়ার্ক স্টেশনে কাজ করতে পারে ।এই সফট্‌ওয়্যার ব্যবহার করে , ব্যবস্থাপক ব্যক্তিগতভাবে কাজের ধরন নির্ধারণ করতে পারবে।আপনি কাজেই কর্মীদের নাম ও পদবী অনুযায়ী তাদের বিভাগ নির্ধারণ করতে পারবেন। ।এই সফট্‌ওয়্যার সহজে ব্যবহার করা যায়।।এই সফট্‌ওয়্যার ব্যবহার করে আপনি পরিশোধ খাত, কর্মীদের বেতন, পরিশোধের সূত্র এবং কর্তনের খাত রাখতে পারবেন।এখানে পরিশোধের সম্পূর্ণ সূত্র পাবেন। এই সফট্‌ওয়্যারে আছে পরিশোধের কপি,পরিশোধের উপদেশ, পরিশোধ পত্র,বেতনের বিবরনী, পরিশোধ অন্তর্ভুক্তকরণ এবং আরও অনেক কিছু। STM ProPay বেতনের বিপরীতে অগ্রীম টাকার বিশ্লেষনধর্মী রিপোর্ট দিবে এতে আরও পাওয়া যাবে ঋণ দেয়া এবং ঋণ আদায়, বোনাস এবং ওভারটাইমের হিসাব। STM ProPay বকেয়া পাওনার হিসাব ,প্রভিডেন্ট ফাণ্ড এবং অন্যান্য কর্তনের সহজে উপস্থাপন করতে পারে । STM ProPay স্বয়ংক্রিয়ভাবে উপস্থিতির হিসাব রাখতে পারে।এই উপস্থিতি ব্যবস্থায় উপস্থিতির অন্তর্ভুক্তকরণ, উপস্থিতির সারসংক্ষেপ, অফিসে আসা ,এবং অফিস ত্যাগের তথ্য পাওয়া যায়।এই সফট্‌ওয়্যার ব্যবহার করে আপনি কোম্পানীর সব তথ্য বাংলাতেই রাখতে পারেন। STM ProPay-র উপর আস্থা রাখুন।এটা আপনাকে সব রকমের ঝামেলা থেকে মুক্তি দিবে।


We will join for Basis SoftExpo 2009

Product & service

STM Group covers almost all fields of ICT

  • Software Outsourcing (Japan)
  • Application Development and Customization
  • Tally Software Customization
  • Web Applications Design and Development
  • Documentation Development
  • Software Maintenances
  • Micro Finance Management
  • Human Resource Management
  • Health Care Management
  • Other IT Enabled Servicess

Our Sister Consent


Tally

Tally

Stm Vision Infotect

STM Vision Infotech Ltd.

Tally Academy

Master Tally Academy

Client Services

Mail

Web Mail